গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International আগামী বছর বাংলাদেশে নির্বাচনের সম্ভাবনা 

    আগামী বছর বাংলাদেশে নির্বাচনের সম্ভাবনা 

    0
    183

    আগামী বছর বাংলাদেশে সংসদীয় নির্বাচন হতে পারে। এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। 

    এক সাক্ষাৎকারে ডক্টর আসিফ নজরুল বলেছেন, তাঁর মনে হয় আগামী বছরের মধ্যে নির্বাচন করাটা হয়তো সম্ভব হতে পারে। অনেক ফ্যাক্টর রয়েছে। এটা প্রাথমিক অনুমান।অন্যদিকে ঢাকা থেকে জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এক সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈারাচার সরকারের সুবিধাভোগীরা ঘরে-বাইরে, প্রশাসনে মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা সরকারকে ব্যর্থ করে দিতে চায়। ষড়যন্ত্রের বিষবৃক্ষ উপড়ে ফেলতে না পরালে ছাত্রজনতার বিপ্লবের অর্জন বিপন্ন হবে। রাষ্ট্রকে জনগণের প্রত্যাশিত কাজ করতে হবে।  তারেক রহমানের কথায়, স্বৈরাচারের দোসরদের বসিয়ে রেখে কোনও উপকার মিলবে না। মাফিয়াচক্র বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। তবে মানুষ বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। মাফিয়াচক্রের কবল থেকে বঞ্চিতরা অধিকার চায়।

    শহিদের রক্তের দাগ এখনও শেষ হয়নি। অন্তর্বর্তী সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম সম্পাদন করতে হবে। সরকারের কিছু সমন্বয়হীনতা স্পষ্ট হতে শুরু করেছে।

     

    ছবি  সৌজন্যে :ফেসবুক