
মহেশতলায় উল্টে করে নির্যাতনের পর প্রায় এক মাস হতে চলল, এখনও খোঁজ নেই সেই আক্রান্ত নাবালকের। শুক্রবার ইসলামপুর থেকে মহেশতলায় আসেন নাবালকের পরিবার।
রবীন্দ্রনগর থানায় সামনে রাস্তায় শুয়ে পড়ে কাঁদতে থাকেন নাবালকের মা। পুলিশি বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি জানাতে থাকেন তিনি। পরিবারের অভিযোগ পুলিশ কি তদন্ত করছে তার কোনও কিছুই জানানো হচ্ছে না। এতদিন হয়ে গেলেও ছেলে জীবিত না মৃত তার কোনও উত্তরই দিতে পারছে না পুলিশ। তাঁরা বলছে ছেলে পালিয়ে গিয়েছে। কিন্তু পরিবারের প্রশ্ন ইলেকট্রিক শক দেওয়ার পর কিভাবে পালাতে পারে একটা বাচ্চা।
তাঁদের আরও অভিযোগ সিসিটিভি ফুটেজে কোম্পানিতে ঢুকতে দেখা গিয়েছে, কিন্তু বেরনোর কোনও ফুটেজ নেই। অভিযুক্তরা গ্রেফতার হয়েছে ১৫ দিন হয়েছে, কিন্তু এখনও পুলিশ কোনও সদুত্তর দিতে পারছে না।
still-missing-minor-boy-who-assaulted-at-maheshtala-family-members-shown-protest






