
সকালে হ্যান্ডওভার করে তবেই বেরবেন। ইভিএমের নিরাপত্তা নিশ্চিত করতে রুটিন তৈরি করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একইসঙ্গে তিনি বলেছেন ইভিএম মেশিন বদলের আশঙ্কায় প্রয়োজনে তিনি নিজে স্ট্রংরুম পাহারায় থাকবেন। বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ২৯৪ কেন্দ্রে প্রার্থীরা পাহারা দিন। তিনি চান দিনের বেলায় কর্মীরা পাহারা দিক, আর রাতের বেলায় প্রার্থীরা। রাত জেগে পরের দিন টিমকে হ্যান্ডওভার দিয়ে যাক। তাঁর দাবি ইভিএম যখন স্টোর থেকে কাউন্টিং রুমে যাবে তখন প্ল্যান করে মেশিন বদলে দিতে পারে। এই কাজ করার সময় যেন কোনও অবহেলা যাতে না হয়। কাউন্টিংয়ে যোগ্য লোককে যেন বসানো হয়। তিনি আরও বলেছেন যতক্ষণ না পর্যন্ত প্রেস কনফারেন্স করে বলছেন ততক্ষণ যেন কেউ কাউন্টিং টেবিল না ছাড়ে। কেন্দ্রীয় বাহিনী, কমিশনের বিরুদ্ধেও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত, পুরসভা নির্বাচনগুলো পুলিশ যেভাবে করেছে, তৃণমূল কংগ্রেস মনে করছে এভাবে যদি কেউ করে ফেলে। তাই এসব কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পাল্টা আক্রমণ করেছেন শমীক ভট্টাচার্য । তাঁর দাবি নিজের কর্মীদের গণনাকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য একটু বুস্টআপ করছেন।








