
দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সফরে শক্তিশালী ভারতীয় দলকে পাঠাতে হবে। এমনটাই দাবি করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
বেঙ্গালুরু টেস্টের প্রথম ২৫ ওভারের মধ্যেই ব্যাটিং বিপর্যয় ভারতীয় দলের। বৃহস্পতিবার ৪৬ রানে শেষ হয়ে গিয়েছিল রোহিত শর্মাদের প্রথম ইনিংস। সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে লড়াই করছেন ভারতীয় ক্রিকেটারেরা। দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের রান ৩ উইকেটে ২৩১। এখনও ১২৫ রানে পিছিয়ে রোহিত শর্মারা। এই প্রসঙ্গে প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট বলেছেন, ভারতীয় দল নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত ঘুরে দাঁড়াবে এবং ভাল খেলবেও। এই মুহূর্তে ভারতীয় দলে প্রচুর ভাল ভাল খেলোয়াড় রয়েছেন। এই ভারতীয় দলই কিছুদিন আগে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতেছে।সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সফরে অনেক শক্তিশালী ভারতীয় দলকে পাঠাতে হবে।
শুধু নতুনদের দিয়ে একটা দল গঠন করা যায় না। নতুন পুরনো মিলিয়ে মিশিয়ে টিম করতে হবে।
ছবি সৌজন্যে :ফেসবুক









