
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাতভর পেরিয়ে সকালেও শ্যামবাজার মেট্রোর সামনে ধর্নায় বসে রয়েছেন বাম ছাত্র-যুব-মহিলার কর্মী-নেতৃত্বরা। আর জি কর কাণ্ডের বিচার চেয়ে টানা চলছে বামেদের ধর্না কর্মসূচি।
মঙ্গলবার রাজাবাজার থেকে মিছিল করেছিল বামেরা। আর জি কর হাসপাতালে পৌঁছনোর আগেই শ্যামবাজারে বামেদের মিছিল আটকায় পুলিশ। রাত থেকে সেখানেই অবস্থান-বিক্ষোভ শুরু করেছেন মীনাক্ষীরা। মীনাক্ষী মুখোপাধ্যায় বলেছেন, বিচার হচ্ছে না নয়, বিচার করছে না। আধিপত্যবাদ, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই চলছে। একটা নৃশংস, ঘৃণ্য অপরাধ করেছে। আর জি কর-এর ডাক্তারকে খুন করে ধর্ষণ করে। মানব সমাজের একটা ঘৃণ্য কাজ করেছে। স্বাস্থ্য পরিষেবা নিয়ে দুর্নীতি করেছে। তাঁর বিরুদ্ধে যখন একটা গোটা রাজ্যের মানুষ এককাট্টা হয়ে রাস্তায় নেমেছে, তখন ২৭ দিন আধিপত্যবাদ প্রতিষ্ঠা করছে যে না তিনি শাস্তি দেবেন না। এর বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষকে লড়তে হবে।









