গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Newsdesk নদিয়ায় গুলিবিদ্ধ দুই সিপিএম কর্মী , বেলুড়েও   

    নদিয়ায় গুলিবিদ্ধ দুই সিপিএম কর্মী , বেলুড়েও   

    0
    331
    টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে সিপিআইএম-তৃণমূল সংঘর্ষে  গুলিবিদ্ধ হয়েছেন সিপিএমের দুই কর্মী ।  অন্যদিকে, হাওড়ার বেলুড়ে তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে গুলি  চালানোর অভযোগ উঠেছে।
     জানা গেছে , নদিয়ার কালীগঞ্জে পালিতবেগিয়া গ্রামে টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে সিপিআইএম-তৃণমূল সংঘর্ষ বাঁধে। ওই এলাকার বাসিন্দা সিপিএম সমর্থক সাজ্জাদ মল্লিকের বাড়ির সামনে পঞ্চায়েতের উদ্যোগে টিউবওয়েল বসানোর কাজ চলছিল। সেই টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য শামিম আহমেদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় শামীম আহমেদ বেশ কয়েকজন লোক নিয়ে সাজ্জাদের উপর চড়াও হয়। কাটাকাটি, হাতাহাতির পরে দুই সিপিএম সমর্থকে লক্ষ্য করে  গুলি করার অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহতদের উদ্ধার করে শক্তিনগর জিলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে কালীঘাটে পুজো দিয়ে রাতে পরিবার নিয়ে বাড়িতে ফিরছিলেন হাওড়া জেলা সদর যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র।  সেই সময় বেলুড় এলাকায় আসতেই পিছন দিক থেকে তার গাড়িতে গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই গুলি গিয়ে লাগে গাড়ির কাচে। এরপরেই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।