
নাবালিকা শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাগদায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রৌঢ় বছর ৭৫-র বিমল ঘোষ।
জানা গিয়েছে, ওই শিশু কন্যার বাবা-মা চায়ের দোকান চালান। বুধবার দুপুরে তারা বাড়ি ছিল না দোকানে ছিল। অভিযোগ সে সময় বৃদ্ধ ওই শিশুকন্যাকে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। কাউকে বলতে বারণ করে এবং ওই শিশু কন্যাকে ভয় দেখায় অভিযুক্ত। দু’দিন চুপচাপ থাকার পর বাড়ির লোকেদের চাপে ওই শিশু কন্যা সমস্ত ঘটনাটা মায়ের কাছে খুলে বলে।
এরপরই শনিবার রাতে ওই পরিবার বাগদা থানায় অভিযোগ জানান অভিযুক্ত প্রৌঢ়-র বিরুদ্ধে। অভিযোগ নিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।








