
সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুরের পর এবার রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বাড়িতে সিএএ ক্যাম্প।
রবিবার সকাল থেকেই জগন্নাথ সরকারের বাড়ির নিচে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা। সাংসদ নিজে দাঁড়িয়ে থেকে মানুষকে সহায়তা করেছেন। কিভাবে ফর্ম ফিলাপ করতে হবে তাও দেখিয়ে দিয়েছেন তিনি। জগন্নাথ সরকার বলেছেন এই ধরণের ক্যাম্প জেলার অন্য জায়গাতেও হবে। সিএ নিয়ে মানুষের মনে আতঙ্ক দূর করতেই এই ক্যাম্প বলে জানিয়েছেন জগন্নাথ সরকার।
সিএএ-র আসল উদ্দেশ্য কি তা জানাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায় সিএএ নাগরিকত্ব হারানো নয়, নাগরিকত্ব দেওয়ার জন্য।









