গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ভারতের সঙ্গে সুসম্পর্কের আহ্বান বাংলাদেশ সেনাপ্রধানের 

    ভারতের সঙ্গে সুসম্পর্কের আহ্বান বাংলাদেশ সেনাপ্রধানের 

    0
    148

    কেউ ভাববেন না ঢাকার উপর কর্তৃত্ব করছে দিল্লি। এমনই মন্তব্য করে ভারতের সঙ্গে সুসম্পর্কের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

     এক সাক্ষাৎকারে বাংলাদেশের সেনাপ্রধান বলেছেন, বাংলাদেশের জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশ অনেক বিষয়েই ভারতের উপর নির্ভর করে। আবার ভারতও কিছু ক্ষেত্রে বাংলাদেশের থেকে সুবিধা পায়। এটা একটা দেওয়া–নেওয়ার সম্পর্ক। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক এগিয়ে যাবে। জেনারেল ওয়াকার-উজ-জামানের বক্তব্য, বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে এমন কিছু করবে না, যা সেই প্রতিবেশী রাষ্ট্রের কৌশলগত স্বার্থের পরিপন্থী। তিনি চান, প্রতিবেশী রাষ্ট্রগুলিও যাতে তা বিবেচনা করে এবং বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কিছু না করে। সীমান্তে বাংলাদেশের লোকজনকে হত্যা করবে না। বাংলাদেশ প্রাপ্য জল পাবে। এতে তো কোনও অসুবিধা নেই।বাংলাদেশের সেনাপ্রধানের মতে, বাংলাদেশ এবং ভারত দু’দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন। ভারতের অনেকেই বাংলাদেশে কাজ করছেন। আবার বাংলাদেশ থেকেও অনেকে চিকিৎসার জন্য ভারতে যান।

    ভারত থেকে পণ্যও কিনছে ভারত। সে ক্ষেত্রে বাংলাদেশের স্থিতিশীলতার সঙ্গে ভারতের স্বার্থ জড়িত রয়েছে বলে মনে করছেন তিনি।