
এবার নিজের বাড়ির কাছে ভেটাগুড়িতে বিক্ষোভের মুখে পড়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি যাওয়ার পথে নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়। গো ব্যাক স্লোগানও দেন তৃণমূল কর্মীরা।
এমনকি বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার ভেটাগুড়িতে ৪ জন বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর করে তৃণমূল। আক্রান্ত বিজেপি কর্মীদের ক্ষতিপূরণ তুলে দিতে যাচ্ছিলেন নিশীথ প্রামাণিক। আক্রান্তদের সঙ্গে দেখা করে ক্ষতিপূরণের চেক তুলে দেন। আক্রান্ত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা বলিয়ে দেন।
প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছেন এভাবে বিক্ষোভ দেখিয়ে তাঁকে দমানো যাবে না। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে পাল্টা সরব হয়েছে তৃণমূল।









