
চকোলেট বোমা ফাটলেও সিবিআই, এনএসজির দরকার পড়ছে। সন্দেশখালিতে এনএসজি-র অভিযান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলতেই শুভেন্দু অধিকারীর জবাব বিস্ফোরণে হাত-পা উড়ে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় চকোলেট বোমা দেখেন।
রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেছেন দেশবিরোধী শক্তিকে তৃণমূল মদত করে সন্দেশখালিতে অস্ত্র, বিস্ফোরক উদ্ধারের ঘটনা তাই প্রমাণ হয়েছে। এজন্যই এগরার খাদিকুল, আমডাঙা, নারুয়াভিলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর সবক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় চকোলেট বোমা ফেটেছে বলে দাবি করেন। তাঁর কথয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে না সরালে অস্ত্র উদ্ধার, বোমা বিস্ফোরণের মত ঘটনা বাংলায় চলতেই থাকবে।









