গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home North 24Pgs স্কুল থেকে ফেরার পথে বাসের ধাক্কা, শিশুর মৃত্যুতে ধুন্ধুমার সল্টলেক

    স্কুল থেকে ফেরার পথে বাসের ধাক্কা, শিশুর মৃত্যুতে ধুন্ধুমার সল্টলেক

    0
    152
    মায়ের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুই বাসের রেষারেষিতে ক্লাস ফোরের-র ছাত্রের মৃত্যুর ঘটনায় ধুন্ধুমার সল্টলেক। রাস্তা অবরোধ করে দেহ নিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা।
    ভাঙচুর করা হয় একাধিক গাড়িতে। জানা গিয়েছে স্কুটিতে করে মায়ের সঙ্গে স্কুল থেকে ফিরছিল ক্লাস ফোরের ছাত্র বছর ১১-র শিশুটি। স্কুটিতে বছর দুইয়ের আরেকটি শিশুও ছিল। অভিযোগ সল্টলেক ২ নম্বর গেটের কাছে সল্টলেক হাওড়া রুটের একটি বাস স্কুটিতে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়ে শিশুটি। আহত হন তাঁর মা-ও সঙ্গে থাকা আরেকটি শিশুও। এরপর ৩ জনকে হাসপাতালে গেলে কেষ্টপুরের বৈষ্ণদেবী অ্যাকাডেমি স্কুলের ক্লাস ফোরের ছাত্রটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত শিশুর বাড়ি গুলের মাঠ, ক্যানেল রোডে। দুর্ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। একাধিক গাড়িতে ভাঙচুরের পাশাপাশি শিশুর দেহ নিয়ে বিক্ষোভ শুরু হয়। এর জেরে বাইপাস, সল্টলেকে ব্যাপক যানজট হয়। একের পর এক গাড়ি, বাস আটকে পড়ে। দীর্ঘক্ষণ বাসে আটকে থাকে স্কুল ফেরত অন্যান্য ছাত্রছাত্রীরা। পরে বিশাল পুলিশবাহিনী এলাকায় পৌঁছয়।
    স্থানীয়দের সঙ্গে কথা বলার বেশ কয়েক ঘণ্টা পর অবরোধ ওঠে। এর আগে বেহালা, বাঁশদ্রোণিতে দুর্ঘটনায় একইরকম ভাবে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল।
    ছবি  সৌজন্যে : নিজস্ব