গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National ছত্তীসগঢ়ে গুলির লড়াইয়ে খতম ২ মহিলা মাওবাদী 

    ছত্তীসগঢ়ে গুলির লড়াইয়ে খতম ২ মহিলা মাওবাদী 

    0
    96
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ছত্তীসগঢ়ের নারায়ণপুরে ফের নিরাপত্তাবাহিনী সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ২ জন মহিলা মাওবাদীর। গুলির লড়াই এখনও চলছে বলে জানিয়েছে পুলিশ। বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, অবুঝমাড়ের গভীর জঙ্গলে তল্লাশি চালাচ্ছিল জেলা রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্স।
    সেই সময় গুলি চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। তাতেই দুই মাওবাদী নেত্রীর মৃত্যু হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি ইনসাস রাইফেল সহ বেশ কয়েকটি অস্ত্রও উদ্ধার হয়েছে। বর্তমানে মাওবাদীদের অন্যতম ঘাঁটি হয়ে উঠেছে  ছত্তীসগঢ় ও তেলেঙ্গানার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা।
    সেই অঞ্চল থেকে মাও প্রভাব নির্মূল করতে ইতিমধ্যেই প্রায় ৩ হাজার আধাসেনা মোতায়েন করা হয়েছে। আর তাতেই সাফল্য পাচ্ছে নিরাপত্তাবাহিনী।