গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, ধৃত ৩

    ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, ধৃত ৩

    0
    81
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আবারও কলকাতায় নারী নির্যাতনের অভিযোগ। শহরে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, নাবালিকা ওই ছাত্রীটি সপ্তম শ্রেণিতে পড়ে। শনিবার সন্ধ্যে নাগাদ সে বের হয় টিউশনের জন্য।
    রাস্তাতে দেখা হয়ে যায় তার এক পূর্ব পরিচিত বন্ধুর সঙ্গে। এরপর দু’জন মিলে এলাকারই একটি পার্কে কিছুক্ষণ বসেছিল তারা। নাবালিকার পরিবারের অভিযোগ, পরবর্তীতে ওই যুবক জোর করে টোটো ওঠায় মেয়েটিকে। তারপর এলাকার একটি কলোনীতে নিয়ে যায়। এবং সেখানে বস্তির একটি বাড়িতে নিয়ে গিয়ে আটকে রেখে। পরে ওই যুবকের আরও বন্ধুরা এসে হাজির হয়। অভিযোগ তারপরই চলে নির্যাতন।
    তিন বন্ধু মিলে লাগাতার ধর্ষণ করে। রাতে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরে নাবালিকা। তারপরই কাঁদতে-কাঁদতে বাড়িতে সমস্ত ঘটনা খুলে বলে। সব কিছু জানার পর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সঙ্গে-সঙ্গে পদক্ষেপ করে দমদম থানার পুলিশ।