গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International দক্ষিণ সিরিয়ায় সংঘর্ষে নিহত ৫৯৪ জন

    দক্ষিণ সিরিয়ায় সংঘর্ষে নিহত ৫৯৪ জন

    0
    113
    ছবি সৌজন্যে : এক্স
    দক্ষিণ সিরিয়ার সুইদা প্রদেশে সাম্প্রদায়িক হিংসা এবং ইজরায়েলি বিমান হামলায় অন্তত ৫৯৪ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে প্রায় ৩০০ জন ছিলেন দ্রুজ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের।
    তাদের মধ্যে ১৪৬ জন যোদ্ধা এবং ১৫৪ জন সাধারণ নাগরিক। সাধারণ নাগরিকের মধ্যে ৮৩ জনকে সরাসরি গুলি করে হত্যা করেছে সিরিয়ার সরকারি বাহিনী বলে অভিযোগ। এছাড়াও সংঘর্ষে সরকারি বাহিনীর ২৫৭ জন সদস্য এবং ১৮ জন বেদুইন যোদ্ধাও নিহত হয়েছেন।
    এদিকে ইজরায়েলি বিমান হামলায় সিরিসার সরকারি বাহিনীর আরও ১৫ জন সদস্য নিহত হয়েছেন বলে খবর। আরও খবর ইজরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা দ্রুজ সম্প্রদায়ের সদস্যদের রক্ষায় এবং সিরীয় বাহিনীকে সইতে থেকে সরাতে ওই হামলা চালিয়েছে।