
প্রয়াগরাজে কুম্ভমেলা যাওয়ার পথে ট্রাক ও চারচাকা গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের হুগলির চার জনের। ওই গাড়িটির পিছনে ধাক্কা মেরে জখম হয়েছেন আরও ছ’জন যাত্রী।
দুর্ঘটনাটি হয়েছে ঝাড়খণ্ডের ধানবাদের রাজগঞ্জ থানা এলাকায়। জানা গিয়েছে, মৃতদের নাম শেখ রাজাবলী, পিয়ালি সাহা, তেমুলি সাহা, প্রণবা সাহা। মৃত তিন মহিলা হুগলির কামারপুকুরের বাসিন্দা। স্থানীয় সূত্রের খবর, পুণ্যার্থীদের নিয়ে একটি গাড়ি কুম্ভমেলায় যাচ্ছিল। শুক্রবার রাত ১টা নাগাদ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে। ওই গাড়িটির পিছনে ছিল আর একটি গাড়ি। সেটি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির পিছনে ধাক্কা মারে। প্রথম গাড়িটি ট্রাকে ধাক্কা মারার পরে গাড়িতে থাকা চার যাত্রী গুরুতর জখম হন। পিছনের গাড়িতে ছিলেন ছ’জন যাত্রী। তাঁরাও আহত হন। জানা যাচ্ছে, আহতদের সকলকে উদ্ধার করে ধানবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চার জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ধানবাদ হাসপাতালে দেহগুলির ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। এদিকে, প্রয়াগরাজ যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দম্পতির। জানা গেছে শুক্রবার মধ্যরাতে ধানবাদ এর কাছে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে প্রাইভেটকারটি। দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসাকরা। মৃত্যু হয়েছে গড়বেতার নলেপা এলাকার বাসিন্দা প্রণব সাহা এবং তার স্ত্রী শ্যামলী সাহা।
ঘটনায় আরো কয়েকজন আহত বলেই খবর সূত্রের। শনিবার সকালে খবর এসে পৌঁছায় গরবেতা থানায়। ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে পরিবারের সদস্য রা।








