গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home South 24 Pgs পরিকল্পিতভাবে ভুয়ো ভোটার ঢোকাচ্ছে তৃণমূলই, দাবি বিরোধীদের

    পরিকল্পিতভাবে ভুয়ো ভোটার ঢোকাচ্ছে তৃণমূলই, দাবি বিরোধীদের

    0
    151
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    প্রত্যেক সংসদীয় এলাকায় পরিকল্পিতভাবে ভুয়ো ভোটার ঢুকিয়েছে তৃণমূল। অভিযোগ করেছেন শমীক ভট্টাচার্য।
    তাঁর কথায় এটা নতুন কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের ভোটার বানানোর অভিযোগ তুলে লোকসভায় স্পিকারের টেবিলের ওপর কাগজ ছুঁড়ে বেরিয়ে গিয়েছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন সরাসরি অনুপ্রবেশকে স্বাগত জানাচ্ছেন। তাঁর অভিযোগ মুখ্যমন্ত্রীরে দলের তরফ থেকে বলা হচ্ছে একজনও বাংলাদেশিও যেন ভোটার তালিকার বাইরে না থাকে। কিভাবে কারা ভোটার তালিকায় নাম তুলছে তার তদন্তের দাবি তুলেছেন সুজন চক্রবর্তী।
    সিপিএম নেতা সুজন চক্রবর্তী আরও বলেছেন দিল্লি, মহারাষ্ট্র নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন এতদিন কেন পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলেননি। তদন্ত হলেই এর পিছনে শাসকদলের ভূমিকা ঠিক কি তা স্পষ্ট হয়ে যাবে।