
অসমের সাত জেলায় ৬৪ লক্ষ অনুপ্রবেশকারী কংগ্রেসের ২০ বছরের দান। অরুণাচল প্রদেশ সীমান্তঘেঁষা ধেমাজির সভা থেকে এভাবেই কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অমিত শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কংগ্রেসের টানা ২০ বছরের শাসনকালে অসমের জনসংখ্যার চরিত্র বদলে গেছে।তাঁর বক্তব্য, আসন্ন বিধানসভা নির্বাচনে ফের বিজেপিকে ক্ষমতায় আনলেই এই প্রবণতা রোখা সম্ভব। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেছেন, অনুপ্রবেশ ঠেকাতে সাধারণ মানুষকে অস্ত্র ধরতে হবে না। সেই দায়িত্ব সরকারের।
তিনি আশ্বাস দেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার এই কাজ করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং রাজ্যে টানা দু’টি বিজেপি সরকারের আমলে প্রায় ১ লক্ষ ২৬ হাজার একর জমি অনুপ্রবেশকারীদের দখল’ থেকে মুক্ত করা হয়েছে।









