
শেখ শাহজাহানের বাড়ির ৫০০ মিটারের মধ্যেই ভেড়ির মাঝে নির্জন তালাবন্ধ বাড়ি থেকে বিপুল অস্ত্র, বিস্ফোরকের সঙ্গেই মিলেছে শেখ শাহজাহান সম্পর্কিত বহু নথি। উদ্ধার হয়েছে শেখ শাহজাহানের নাম, ছবি দেওয়া একাধিক আই কার্ড।
সিবিআইয়ের প্রেস রিলিজে শেখ শাহজাহান সম্পর্কিত তথ্য মিলেছে বলে জানানো হয়েছে। এরপরেই বিরোধিরা প্রশ্ন তুলছে এরকম অস্ত্র ভাণ্ডার লুকোতেই কি ৫ জানুয়ারি ইডির ওপর হামলা চালানো হয়েছিল। উত্তরবঙ্গে ভোটের মধ্যে সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ির মেঝে খুঁড়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার নিয়ে বিরোধীরা আরও প্রশ্ন তুলেছে রাজ্যপুলিশের সর্বোচ্চ কর্তাদের পরিদর্শনের পরেও কেন এতদিন কোনও অস্ত্রের সন্ধান মেলেনি।









