গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk অভিষেককে কটূক্তি, রেস্তোরাঁ মালিককে মার সোহমের

    অভিষেককে কটূক্তি, রেস্তোরাঁ মালিককে মার সোহমের

    0
    289
    Abhishek taunted restaurant owner beaten up by Sohm
    Abhishek taunted restaurant owner beaten up by Sohm
    নিউটাউনে রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসা। রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে।
    সূত্রের খবর, শুক্রবার নিউটাউনের একটি রেঁস্তোরার সামনে এই ঘটনায় তুমুল অশান্তি ছড়ায়। মারধরের অভিযোগ নিজেই স্বীকার করেছেন সোহম। জানা গিয়েছে, সোহম চক্রবর্তী শ্যুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শ্যুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল। রেস্তোরাঁ মালিকের দাবি, একটা পার্কিং খালি করতে বললে, হঠাৎই সোহম চক্রবর্তীর নিরাপত্তারক্ষীরা তাঁর উপর চড়াও হন। এমনকী, সোহম চক্রবর্তীও তাঁকে ঘুষি মারেন বলে অভিযোগ। এমনকী ওই রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর কমিশনারেটের টেকনোসিটি থানার পুলিশ। যদিও এক্ষেত্রেও রেস্তোঁরার মালিকের দাবি, তাঁকে থানার ডেকে নিয়ে যাওয়া হয়। তারপর পুরো ঘটনাটিতে কোনও অভিযোগ নেই বলে তাঁকে দিয়ে লিখিয়ে নেওয়া হয়েছে।চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের অবশ্য দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন বলে, ওই রেস্তোরাঁ মালিককে তিনি তিন-চারটে চড় মেরেছেন।