গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International প্রথমবার ট্রাম্পের প্রচারসভায় স্ত্রী মেলানিয়া

    প্রথমবার ট্রাম্পের প্রচারসভায় স্ত্রী মেলানিয়া

    0
    217
    আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঞ্চে উঠে আনুষ্ঠানিকভাবে প্রচারে শামিল হয়েছেন মেলানিয়া ট্রাম্প। 
    রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনল্ড ট্রাম্প ম্যানহাটনের ম্যাডিসন স্কোয়্যারে প্রচারসভা করেন। তাঁর সমর্থক টেসলা সিইও ইলন মাস্ক হাজির ছিলেন সভায়। সভা শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরে টেসলার মালিক ইলন মাস্কই মঞ্চে নিয়ে আসেন মেলানিয়া ট্রাম্পকে। বক্তৃতায় প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটিক পার্টির সরকারকে নিশানা করে মেলানিয়া ট্রাম্প বলেছেন, আমেরিকায় অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। মানুষের জীবনযাত্রার মান কমে যাচ্ছে। এই পরিস্থিতি হতাশাজনক। ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। অবশ্য তার আগেই শুরু হয়ে গিয়েছে ব্যালট সংগ্রহ করে আগাম ভোটপর্ব। গত দু’মাসে প্রকাশিত অধিকাংশ জনমত সমীক্ষায় রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাঁর ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের চেয়ে পিছিয়ে ছিলেন।
    কিন্তু শেষবেলায় বিভিন্ন সমীক্ষার রিপোর্ট বলছে, দু’জনের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে।
    ছবি  সৌজন্যে : এক্স