গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata আর জি কর: ময়নাতদন্ত দেখে চমকে উঠেছিলেন শোভনদেব

    আর জি কর: ময়নাতদন্ত দেখে চমকে উঠেছিলেন শোভনদেব

    0
    138

    বেসরকারিভাবে আর জি করের নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্ট দেখে চমকে উঠেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন চোখ, মুখ দিয়ে রক্ত, কী বিভৎসভাবে খুন করা হয়েছে ডাক্তারি ছাত্রীকে।

    মানুষত্ব হারিয়ে পশুতে পরিণত হলে এমনটা করতে পারে। তবে এটা একজন লোকনা অনেকে মিলে করেছেন সেই প্রশ্ন এড়িয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন যে বা যাঁরাই এই কাজ করে থাকুক না কেন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। শোভনদেব চট্টোপাধ্যায় আরও বলেছেন আর জি করের ঘটনা ব্যক্তিগতভাবে তাঁকে নাড়িয়ে দিয়েছে।

    ঘটনার পরেই তিনি নির্যাতিতার বাড়ি গিয়ে বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন। তিনি বেশকয়েকটি কবিতাও লিখেছেন। এমন ঘটনা মেনে নেওয়া যায় না।

    ছবি  সৌজন্যে : নিজস্ব