গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home West Medinipur স্কুলেই ছাত্রীদের শ্লীলতাহানি, শিক্ষকদের ঘিরে বিক্ষোভ

    স্কুলেই ছাত্রীদের শ্লীলতাহানি, শিক্ষকদের ঘিরে বিক্ষোভ

    0
    549

    স্কুলের মধ্যে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ তুলকালাম দুর্গাপুরে। বেনাচিতির সরকারি স্কুলের গেট আটকে মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন অভিভাবকরা।

    অভিভাবকদের অভিযোগ স্কুলের কর্মশিক্ষার শিক্ষক অনেকদিন ধরেই ছাত্রীদের শ্লীলতাহানি করে আসছেন। কিন্তু ভয়ে কেউ কিছু জানায়নি। কয়েকজন ছাত্রী মুখ খুলতে বিষয়টি সামনে আসে। এরপরেই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানায় অভিভাবকরা। তারপর থেকে স্কুলে আসেননি অভিযুক্ত শিক্ষক। পুজোর পর মঙ্গলবার স্কুল খুলতে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।

    অভিযুক্ত শিক্ষককে যাতে আর স্কুলে ঢুকতে না দেওয়া হয় সেই দাবিতে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

    ছবি  সৌজন্যে : নিজস্ব