গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports পাঁচ মাসেই শেষ রদ্রিগেসের ভাইয়েকানো চুক্তি

    পাঁচ মাসেই শেষ রদ্রিগেসের ভাইয়েকানো চুক্তি

    0
    111
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    কোনো ক্লাবেই থিতু হতে পারছেন না হামেস রদ্রিগেস। পাঁচ মাসেই শেষ হয়ে গেছে কলম্বিয়ার তারকা, রায়ো ভাইয়েকানো অধ্যায়। পারস্পরিক সমঝোতায় দু; পক্ষের চুক্তি বাতিল হয়েছে বলে খবর প্রকাশ করেছে বেশ কয়েকটি স্প্যানিশ সংবাদমাধ্যম।

     

    দলবদলের বিষয়ে নির্ভরযোগ্য সূত্র বলে বিবেচিত ইতালিয়ান সাংবাদিক ফাব্রিসিও রোমানো সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, হামেস রদ্রিগেসকে এখন ফ্রি এজেন্ট হিসেবে পাওয়া যাবে, রায়ো ভাইয়েকানোতে তার চুক্তি বাতিল হয়েছে।উল্লেখ্য ২০২৪ কোপা আমেরিকায় দুর্দান্ত পারফরম্যান্সের পর জুলাইয়ে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেন রদ্রিগেস। চুক্তি হয় এক বছরের। আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়।পেশাদার ফুটবল ক্যারিয়ারে রদ্রিগেসের চুক্তি বাতিলের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে পারস্পরিক সমঝোতায় সাও পাওলোর সঙ্গে এই অ্যাটাকিং মিডফিল্ডারের চুক্তি বাতিল হয়েছিল।৩৩ বছর বয়সী হামেস রদ্রিগেস এর আগে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, মোনাকো,এভারটনের মতো ক্লাবে খেলেছেন।

     

    গত সাড়ে চার বছরে ভাইয়েকানো ছিল তার পঞ্চম ক্লাব। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচে কোনো গোল তিনি করতে পারেননি।