গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology নতুন অ্যাপে মজেছেন মার্কিনিরা

    নতুন অ্যাপে মজেছেন মার্কিনিরা

    0
    144
    ছবি : সংগৃহীত

    আমেরিকায় টিকটক ইউজাররা এখন রেডনোট নামে অন্য একটি চীনা অ্যাপের দিকে ঝুঁকেছেন। নিজেদের টিকটক রিফিউজি বলে পরিচয় দেওয়া ওই ইউজাররা ব্যাপক পরিমাণে রেডনোট ডাউনলোড করেছেন।

    এর ফলে অ্যাপলের মার্কিন অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় চলে এসেছে রেডনোট।জানা যাচ্ছে চীন, তাইওয়ান এবং অন্যান্য মান্দারিন-ভাষী জনগোষ্ঠীর তরুণদের কাছে আগে থেকেই জনপ্রিয় এই অ্যাপ কিন্তু টিকটকের প্রতিদ্বন্দ্বী।বলা যেতে পারে টিকটক আর ইনস্টাগ্রামের মিশেল হলো রেডনোট। এর ইউজার সংখ্যা মাসে প্রায় ৩০ কোটি। এই অ্যাপের মাধ্যমে এর ইউজাররা, মূলত শহর-কেন্দ্রিক তরুণীরা বিভিন্ন বিষয়ে পরামর্শ আদানপ্রদান করে থাকেন-তা সে প্রেম সম্পর্কিত বিষয়ই হোক বা ফ্যাশন।এদিকে, আমেরিকার সুপ্রিম কোর্টে টিকটকের উপর একটা মামলা চলছে। আমেরিকার নিম্নকক্ষ পরিষদ হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ টিকটকের বিরুদ্ধে বিল পাশ করা হয়েছে।সেখানে বলা হয়েছে, হয় টিকটককে আমেরিকায় সঞ্চালনার জন্য ওই প্ল্যাটফর্ম বিক্রি করতে হবে বা মার্কিন দেশে ওই অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে।

    এর জন্য টিকটককে ১৯ জানুয়ারি পর্যন্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।এই বিলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে টিকটক। শীঘ্রই এই মামলায় রায় জানাবেন সে দেশের সুপ্রিম কোর্টের বিচারপতিরা।