গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Entertainment জেলার টু : টিজারে রজনী-ম্যাজিক

    জেলার টু : টিজারে রজনী-ম্যাজিক

    0
    168
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    মেগাস্টার রজনীকান্তের জেলার বক্স অফিসে ঝড় তুলেছিল। সেই সময় থেকেই জল্পনা শুরু হয়েছিল, কবে আসবে ছবির সিকুয়েল, এই অবস্থায় অবশেষে মুক্তি পেয়েছে জেলার টু’র টিজার।

    চার মিনিটের টিজারটি মন জিতে নিয়েছে ফ্যান ফলোয়ারদের।টিজারেও পুরোদস্তুর বজায় রজনী ম্যাজিক। শুরুতে একের পর এক গুন্ডার আগমন ও পিঠে কুড়ুল গিঁথে গিয়ে মৃত্যু।খানিক পরে রক্তার্ত সাদা জামা পরে হাতে বন্দুক ও তরোয়াল হাতে পর্দায় এন্ট্রি হয় রজনীর। শোনা যায় আগের ছবির আবহ। বাকি সময়টা জুড়েও তাঁরই দাপট দেখা গিয়েছে।স্বাভাবিক ভাবেই ছবিটি ঘিরে প্রত্যাশার পারদ চড়েছে। ফ্যানদের দাবি, এই ছবিটি নিছক কোনও ছবিমাত্র নয়।বরং রজনীর এত বছরের ধারাবাহিক সাফল্যেরই নতুন প্রকাশ। অনেক নেটিজেনই লিখেছেন,এমন ক্যারিশ্মা কেবল রজনীকেই মানায়।দাবি, প্রথম তামিল ছবি হিসেবে এটিই বোধহয় হাজার কোটির ক্লাবে পৌঁছবে।উল্লেখ্য,নেলসনের পরিচালনায় ব্ল্যাক-কমেডি তথা অ্যাকশন ফিল্ম জেলার-এর প্রথম পর্বে রজনীকান্তের সঙ্গে দেখা গিয়েছিল মোহনলাল, জ্যাকি শ্রফ, শিবা রাজকুমার, রামিয়া কৃষ্ণাণ, তামান্নার মতো তারকাদের। ছবির কাভালা গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল।নতুন ছবিতে কোন কোন তারকাকে দেখা যাবে তা দেখতেও মুখিয়ে রয়েছেন দর্শকরা।এদিকে কোনও কোনও সংবাদমাধ্যমের দাবি, মোহনলাল ও শিবরাজ কুমার এই ছবিতে ক্যামিও হিসেবে থাকবেন।পাশাপাশি তামিল অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণকেও দেখা যাবে দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে।এখন থেকেই যেন শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন।যদিও ছবি মুক্তি পেতে পেতে ২০২৬। চলছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ।আসলে রজনীর ছবি মানেই দাক্ষিণাত্যে উৎসব।

    বেঙ্গালুরু, চেন্নাইয়ের একাধিক অফিসে ছুটি ঘোষণা করা হয় ছবি মুক্তির দিন। সেই উন্মাদনার রেশই যেন মিলল টিজার মুক্তির পর।