
টলিউড পেয়েছে নতুন জুটি, মীর এবং রিত্তিকা। চলতি বছরই ইদে মুক্তি পাবে আতিউল ইসলাম পরিচালিত মহরত। এবার তাতেই হয়েছে নতুন সংযোজন।
এই ছবির টাইটেল ট্র্যাকে নতুন সংযোজন রুপম ইসলামের গান। এবারে সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে নতুন গল্প তৈরি করছেন পরিচালক আতিউল ইসলাম। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। একগুচ্ছ তারকা নিয়ে ইতিমধ্যে শ্যুটিং শেষ হয়েছে নতুন ছবি মহরত-এর। ছবিতে মুখ্য চরিত্রে মীর, রিত্তিকা সেন। মীর-রিত্তিকা ছাড়াও অন্যান্য চরিত্রে দেবলীনা দত্ত, বিশ্বরুপ বিশ্বাস, রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য প্রমুখ। রেকর্ডিং শেষে শিল্পী রুপম ইসলাম জানিয়েছেন, মহরত এর টাইটেল ট্র্যাকে দারুন কিছু চমক আছে। গানের প্রতিটি লাইনে জীবনের কাহিনী বলা আছে। ছবিতে মিউজিক ডিরেক্টর হিসাবে রয়েছেন মসিউর রহমান। ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক করছেন সমিধ মুখার্জি।
তদন্ত যত গভীরে যায়, তত যেন সম্পর্কের সমীকরণ, মানুষের প্রতি মানুষের হিংসা, অসৎ পথে নিজের জীবনযাপন করা, প্রতিপত্তির চূড়ায় ওঠার জন্য কিভাবে পাশে থাকা মানুষটাও একদিন শত্রু হয়ে ওঠে সেগুলোই ফুটে উঠতে থাকে।







