গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Sports ২০২৬ বিশ্বকাপে মেসি,মুখ খুললেন স্কালোনি

    ২০২৬ বিশ্বকাপে মেসি,মুখ খুললেন স্কালোনি

    0
    134
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

    আগামী ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসিকে দেখতে চান তার ফ্যানরা। যা নিয়ে একাধিকবার কথা বললেও নিশ্চিত করে কিছু বলেননি মেসি।

     

    এবার তার বিশ্বকাপ খেলা নিয়ে কথা বলেছেন লিওনেল স্কালোনি।আর্জেন্টাইন কোচ বলেছেন, প্রথম কথা হলো, মেসি এবং তার সতীর্থরা জানে এখনো যথেষ্ট সময় আছে হাতে।সে এবং বাকিরাও বিশ্বকাপে খেলতে আগ্রহী। ব্যাপারটি কোন দিকে গড়ায়,তা দেখতে অপেক্ষা করতে হবে। ভাবনাটা মেসি জানে এবং সেই সবচেয়ে বুদ্ধিমান।তবে বিশ্বকাপে খেলা নিয়ে দল থেকে কোনো চাপ দেওয়া হচ্ছে না মেসিকে। এই আর্জেন্টাইন গ্রেটের ইচ্ছার ওপরই নির্ভর করছে তার খেলা।এ প্রসঙ্গে স্কালোনি বলেছেন, মেসি যেন সুখী থাকে, সেটাই একমাত্র চাওয়া। মেসি এবং অন্য কারও ওপরই নয়। মেসি নিজের ভবিষ্যৎ নিয়ে কী করবে, সে বিষয়ে অন্যরা বলার কেউ না।এর আগে ৪৩৩ অ্যাপে প্রকাশিত এক সাক্ষাৎকারে মেসি নিজেই বলেছিলেন, জানেন  না,২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না।

     

    অনেক প্রশ্ন হয় এ নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনায়। এ বছর ভালোভাবে শেষ করতে চান, এরপর পরের বছরের প্রাক্‌–সিজন ভালোভাবে শুরু করতে চান, প্রচুর ভ্রমণের জন্য যেটা গত বছর পারেন নি।