গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Sports রদ্রিগেজকে লাথি,নিষিদ্ধ প্রতিপক্ষ কোচ

    রদ্রিগেজকে লাথি,নিষিদ্ধ প্রতিপক্ষ কোচ

    0
    150
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজকে লাথি মেরে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন প্রতিপক্ষ দলের কোচ। মেক্সিকোর লিগে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটান দেপোর্তিভো গুয়াদালাহারার কোচ অস্কার গার্সিয়া।

     

    মেক্সিকোর লিগা এমএক্সে লেওনের বিপক্ষে গুয়াদালাহারার ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। পর দিন গার্সিয়াকে শাস্তি দেয় টুর্নামেন্টের শৃঙ্খলা কমিটি।এর আগে থ্রো করতে গার্সিয়ার হাত থেকে বল নিতে যান লেওনের মিডফিল্ডার নিকোলাস ফন্সেকা। কিন্তু বলটি অন্যদিকে ফেলে দেন ৫১ বছর বয়সী কোচ।তখন গার্সিয়াকে ধাক্কা দিয়ে বসেন ফন্সেকা। আর এতেই তৈরি হয় উত্তপ্ত পরিবেশ।দু’ দলের খেলোয়াড়রা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। তার মধ্যে গিয়ে লেওনের তারকা ফরোয়ার্ড রদ্রিগেজকে লাথি দিয়ে বসেন গার্সিয়া। পরে তাকে লাল কার্ড দেখান রেফারি।

     

    ম্যাচ শেষে গার্সিয়া স্বীকার করেন, তার ওই কাজ একদমই অযৌক্তিক ছিল।আর এর জন্য উভয় দলের সমর্থকদের কাছে ক্ষমা চান কোচ অস্কার গার্সিয়া।