গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National নির্মলার বাজেট কবিতাময় 

    নির্মলার বাজেট কবিতাময় 

    0
    123
    ছবি সৌজন্যে : সংসদ টিভি
    কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের অষ্টম বাজেট ছিল কবিতাময়। রসকসহীন বাজেট বক্তৃতাকে সুললিত করে তুলে ধরতে পারতেন এদেশের হাতে গোনা কয়েকজন অর্থমন্ত্রীই। তবে সেই ট্র্যাডিশন বজায় রেখেছেন উত্তরসূরীরাও।
    শনিবার ১ ঘণ্টা ১৬ মিনিটের বাজেট ভাষণে এবার তেলুগু, তামিল কবিদের কবিতা উদ্ধৃত করে দেশের মাহাত্ম্য বর্ণনা করেছেন তিনি। দাক্ষিণাত্যের দুটি ভাষার সুন্দর উচ্চারণে নির্মলা সীতারমনের মুখে কবিতা শুনে প্রশংসা না করে পারলেন না কেউ।দেশামান্তে মাট্টি কাদোই, দেশামান্তে মানুষুলোই, দেশ আর দেশবাসীকে এভাবে নিজের কাব্যে বর্ণনা করেছিলেন খ্যাতনামা তেলুগু কবি-নাট্যকার গুর্জড়া আপ্পা রাও। বাজেট বক্তৃতার শুরুতেই তেলেগু কবির এই কবিতা আওড়ান অর্থমন্ত্রী। বুঝিয়ে দেন, দেশের আমজনতার হাতে নগদ অর্থের জোগান দিয়ে মানোন্নয়নই লক্ষ্য কেন্দ্রের। আর বাজেটের মূল ফোকাস সেটাই। এরপর করছাড়ে ঘোষণা করতে গিয়ে নির্মলা সীতারমনের কণ্ঠে শোনা গিয়েছে তামিল কবিতা ভানোক্কি ভালুম উলাকেল্লাম মান্নাভান কোয়ালনোক্কি ভালুং কুটি।
    এর বাংলা তর্জমা হল, বেঁচে থাকার জন্য প্রাণীরা চায় বৃষ্টি, আর মানুষের চাহিদা হল সুশাসন। দেশ চালাতে সুষ্ঠু প্রশাসনিক কাজকর্ম কতটা জরুরি, তা বোঝান অর্থমন্ত্রী।