গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National সবাইকে একদিন বিজ্ঞানী হয়ে কাটানোর পরামর্শ মোদীর

    সবাইকে একদিন বিজ্ঞানী হয়ে কাটানোর পরামর্শ মোদীর

    0
    114
    ছবি সৌজন্যে : এক্স

    সবাইকে একদিন বিজ্ঞানী হয়ে কাটানোর পরামর্শ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেছেন বছরে যে কোনও দিনই তা হতে পারে। সেই নির্দিষ্ট দিনে বিভিন্ন বিজ্ঞানমূলক কাজের অংশ হওয়ার আবেদন করেছেন প্রধানমন্ত্রী। মন কি বাতে  প্রধানমন্ত্রী ইসরোর সাফল্যের কথা তুলে ধরেছেন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে শততম উত্ক্ষেপণের নজির গড়েছে ইসরো।

    চন্দ্রযান, মঙ্গলযান, আদিত্য এল ১-র সাফল্য নিয়ে  উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেছেন সময়ের  সঙ্গে সঙ্গে মহাকাশে দেশের অর্জনের তালিকা দীর্ঘ হচ্ছে। উত্ক্ষেপণ যান তৈরি থেকে বিভিন্ন ভারতীয়  মহাকাশযানের সাফল্য।