গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home North 24Pgs রং খেলতে ডেকে খড়দায় ছাত্রকে কুপিয়ে খুন

    রং খেলতে ডেকে খড়দায় ছাত্রকে কুপিয়ে খুন

    0
    819
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রং খেলতে ডেকে খড়দায় টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। ক’দিন আগেই জেল থেকে বেরিয়েছিল অভিযুক্ত।
    শুক্রবার হোলির দুপুরে ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে খড়দার জয়শ্রী কেমিক্যালের সামনে। খুনের অভিযোগে পবণ রাজভরকে গ্রেফতার করেছে পুলিশ। কানাই সাউ নামে আরেক অভিযুক্ত এখনও পলাতক। জানা গিয়েছে মহাদেবানন্দ কলেজের ছাত্র বছর ২৪-র অমর চৌধুরি ওরফে আকাশ পাড়াতেই অন্যদের সঙ্গে রং খেলছিল। সেই সময় পবণ রাজভর, কানাই সাউ নামে কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে অমর চৌধুরি ওরফে আকাশের ওপর হামলা চালায়। পরপর ছুরি কোপ মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় আকাশকে প্রথমে বলরাম হাসপাতাল পরে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতাল, সেখানে অবস্থার অবনতি হলে আর জি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন আকাশ মহাদেবানন্দ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছিলেন। যে মেরেছে সে ক্রিমিনাল। আকাশের সঙ্গে পুরনো একটি গন্ডগোল ছিল।
    এদিকে খুনের তদন্তে নেমে অভিযুক্ত পবণ রাজভরকে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কি কারণে খুন তদন্ত করে দেখছে পুলিশ।