
এবার পাহাড়ের নিয়োগ দুর্নীতি মামলায় ৩০০-র বেশি শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট-র বিচারপতি বিশ্বজিত বসু।
সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য সরকারকে সময়ও বেঁধে দিয়েছে আদালত। আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি রাজ্য এই নিয়ে সিদ্ধান্ত না নেয় তাহলে হাইকোর্ট পদক্ষেপ করবে। বেতন বন্ধের নির্দেশ আদালতের পক্ষ থেকেই দেওয়া হবে। জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কিছু মন্ত্রী, আমলার নাম জড়িয়েছে। যা নিয়ে তদন্ত করছে সিআইডি। সোমবার তাঁদের পক্ষ থেকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয় হাইকোর্টে।
সেই রিপোর্ট দেখেই বিচারপতি বসুর মন্তব্য, এখনই ৩১৩ জন শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়া উচিত। আগামী বৃহস্পতিবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত।









