গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata দিকে দিকে রামনবমীর মিছিলে শুভেন্দু-সুকান্ত-দিলীপ 

    দিকে দিকে রামনবমীর মিছিলে শুভেন্দু-সুকান্ত-দিলীপ 

    0
    100
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    হাওড়ার শ্যামপুরে বিশ্ব হিন্দু পরিষদের রামনবমী উপলক্ষ্যে মিছিলে হাতে পতাকা নিয়ে পা মিলিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
    মিছিল থেকেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন শুভেন্দু। বলেছেন, আগামী দিনের জন্য সকলে তৈরী আছে। মুখ্যমন্ত্রী সব জানতেন। তবু এতগুলো মানুষের সঙ্গে প্রতারনা করেছেন। এদিকে, রামনবমী উপলক্ষ্যে বনগাঁয় মিছিল করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর।অন্যদিকে, হিন্দু জাগরণ মঞ্চের তরফে সোমবার অশোকনগর শহরে রামনবমী শোভাযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রায় পা মিলিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
    সোমবার পৌনে ছটা নাগাদ শোভাযাত্রা শুরু হয় অশোকনগর শেরপুর মোড় থেকে। এরপর অশোকনগর রোড ধরে ৮ নম্বর মোর হয়ে শহর পরিক্রমা করে শেষ হয় কল্যাণগড় বাজারে এসে।