গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National নিট : উত্তরপ্রদেশে ধৃত ৩, বাজেয়াপ্ত বহু নথিও

    নিট : উত্তরপ্রদেশে ধৃত ৩, বাজেয়াপ্ত বহু নথিও

    0
    120
    ছবি সৌজন্যে : এক্স
    নিট পরীক্ষায় জালিয়াতির তদন্তে নেমে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অভিযান চালিয়ে গৌতম বুদ্ধ নগর জেলার নয়ডা থেকে তিন জনকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-সহ অন্যান্য প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষায় জালিয়াতির অভিযোগ রয়েছে। 
    পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম বিক্রমকুমার শাহ, ধর্মপাল সিং এবং অনিকেত কুমার। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা-র ৩১৮, ৩১৯, ৩৩৬, ৩৩৭, ৩৩৮, ৩৪০ এবং ৬১-২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানতে এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ। এসটিএফ অভিযুক্তদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, দু’টি আধার কার্ড, প্যান কার্ড, ক্রেডিট কার্ড, পাসপোর্ট, চেক বই-সহ নানা নথি এবং অপরাধমূলক প্রমাণ বাজেয়াপ্ত করেছে।
    সেই সঙ্গে একটি কম্পিউটার এবং একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। রবিবারই সারা দেশে অনুষ্ঠিত হয়েছে নিট-ইউজি। রবিবারও জালিয়াতির অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছিল রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ।