গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Kolkata বিকাশভবনে সব্যসাচীকে তাড়া, পাল্টা মারধরের অভিযোগ

    বিকাশভবনে সব্যসাচীকে তাড়া, পাল্টা মারধরের অভিযোগ

    0
    95
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বিকাশ ভবনে গিয়ে চাকরিহারাদের বিক্ষোভের মুখে পড়েন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত।

    কার্যত সব্যসাচীকে দত্তকে তাড়া করেন শিক্ষক শিক্ষিকারা। চোর স্লোগানও দেওয়া হয়। সব্যসাচী দত্তর গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান তাঁরা। পাল্টা যোগ্য শিক্ষকদের মারধরের অভিযোগ উঠেছে সব্যসাচী দত্তর অনুগামীদের বিরুদ্ধে। সব্যসাচী দত্ত রীতি মত হুঙ্কার দিয়ে বলেছেন নিজের ওয়ার্ডে আটকালে আদর করা হবে নাকি। নিজেও বিক্ষোভকারীদের দিকে দফায় দফায় তেড়ে গিয়েছেন। বিক্ষোভকারীরাও পাল্টা চোর স্লোগান দিতে থাকেন। যদিও সব্যসাচী দত্ত-র দাবি নিজের কাজে বিকাশ ভবনে এসেছিলেন। ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিশাল পুলিশবাহিনী মোতায়েন থাকলেও পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয়।

    যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ, চাকরির দাবিতে বৃহস্পতিবার বিকাশভবন অভিযানের ডাক দেয় চাকরিহারা যোগ্য অশিক্ষকদের অধিকার মঞ্চ। বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় বিকাশভবনে চাকরিহারাদের বিক্ষোভ ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।