গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Sports রিয়াল শিবিরে স্বস্তি

    রিয়াল শিবিরে স্বস্তি

    0
    99
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    স্বস্তি ফিরেছে রিয়াল মাদ্রিদ শিবিরে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ক্লাবটির ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তিনি পরিপাকতন্ত্রের তীব্র প্রদাহে,গ্যাস্ট্রোএন্টেরাইটিস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২৬ বছর বয়সী এমবাপ্পে এর আগে জ্বরে আক্রান্ত হয়ে দলের অনুশীলনে অংশ নেননি এবং মায়ামিতে আল-হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ফিফা ক্লাব বিশ্বকাপ ম্যাচেও খেলেননি।

    রিয়াল মাদ্রিদ জানিয়েছে, এমবাপ্পে তীব্র গ্যাস্ট্রোএনটেরাইটিস-এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।তবে কয়েক ঘণ্টা পর ক্লাব জানিয়েছে,তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং বর্তমানে দলের পাম বিচ ট্রেনিং কমপ্লেক্সে ফিরে এসেছেন।

    ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, এমবাপ্পে এখন থেকে বিশেষায়িত চিকিৎসার আওতায় থাকবেন এবং ধাপে ধাপে দলের সঙ্গে পুনরায় ট্রেনিং শুরু করবেন।রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ রোববার এবং ভারতীয় সময় সোমবার রাতে প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পাচুকা।যদি এমবাপ্পে সময়মতো পুরোপুরি সুস্থ না হন, তাহলে ২৬ জুন সালজবুর্গের বিপক্ষে রিয়ালের শেষ গ্রুপ ম্যাচে তার ফেরার সম্ভাবনা রয়েছে।