গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports অঘটনের শিকার পিএসজি

    অঘটনের শিকার পিএসজি

    0
    156
    ছবি সৌজন্যে : এক্স

    ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি ক্লাব বিশ্বকাপে বড় এক অঘটনের শিকার হয়েছে। পাসাডেনার রোজ বোল স্টেডিয়ামে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে ফরাসি জায়ান্টরা।ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি আসে প্রথমার্ধের ৩৬ মিনিটে। জেফারসন সাভারিনোর নিখুঁত থ্রু বল পেয়ে পিএসজির ডিফেন্স চিরে এগিয়ে যান ইগর জেসুস।

    উইলিয়ান পাচোকে কাটিয়ে নেওয়ার পর তার নিচু শটটি দোনারুম্মাকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়।টুর্নামেন্টে এর আগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলের জয়ে দারুণ সূচনা করেছিল পিএসজি। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করার পর অনেকেই ফরাসি ক্লাবটিকে ক্লাব বিশ্বকাপের ট্রফি-র বড় দাবিদার মনে করছিল। কিন্তু বোতাফোগোর বিপক্ষে পুরো ম্যাচজুড়ে তারা ছন্দ খুঁজে পায়নি।ম্যাচের দ্বিতীয় মিনিটেই খাভিচা কাভাস্কেইয়া একটি বাঁকানো শটে গোলের চেষ্টা করেছিলেন, কিন্তু গোলরক্ষক জন দুর্দান্ত দক্ষতায় তা প্রতিহত করেন। এরপর ম্যাচে বারবার ফাউল, খণ্ড খণ্ড আক্রমণ আর ধীরগতির খেলা পিএসজির স্বাভাবিক ছন্দকে ব্যাহত করে।মিডফিল্ডে মার্লোন ফ্রেইতাস, গ্রেগোরে এবং অ্যালানের ত্রয়ী ভিতিনহার ওপর কড়া নজর রেখে তার খেলা গড়ে তোলার সুযোগই দেয়নি। ফলে বল দখলে আধিপত্য থাকলেও আক্রমণে কার্যকারিতা দেখাতে ব্যর্থ হয় লুইস এনরিকের দল।দ্বিতীয়ার্ধে পিএসজি বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি।

    বোতাফোগোর ডিফেন্স লাইন দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সামনে।এই জয়ে দু’ ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শেষ ষোলো প্রায় নিশ্চিত করে ফেলেছে বোতাফাগো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে অ্যাতলেতিকো মাদ্রিদের। অন্যদিকে, পিএসজির এই হারে শেষ ষোলো নিশ্চিত করতে শেষ ম্যাচ হয়ে উঠবে বাঁচা-মরার লড়াই।