গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Hooghly তারকেশ্বরে শুরু শ্রাবণী মেলা, ভিড় সামলাতে তৎপর প্রশাসন

    তারকেশ্বরে শুরু শ্রাবণী মেলা, ভিড় সামলাতে তৎপর প্রশাসন

    0
    340
    ছবি সৌজন্যে : নিজস্ব
    গুরুপূর্ণিমাতেই তারকেশ্বরে শুরু হয়ে গিয়েছে শ্রাবণী মেলা। চলবে রাখি পূর্ণিমা পর্যন্ত। এই সময়ে তারকেশ্বর মন্দিরে কয়েক লাখ পুণ্যার্থীর সমাগম ঘটে।
    শ্রাবণী মেলার ভিড় সামলাতে ইতিমধ্যেই জেলা প্রশাসনকে সব্যরকম ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈদ্যবাটী থেকে তারকেশ্বর পর্যন্ত রাস্তার দুধারে আলোর ব্যবস্থা, জল, শৌচালয়, বিশ্রামাগার, ভান্ডারা, প্রশাসনের তরফে সবই ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও গঙ্গার ঘাটে নজরদারি, অ্যাম্বুলেন্স থেকে পর্যাপ্ত সিসি ক্যামেরা থাকছে। রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন এবার থেকে পুণ্যার্থীদের সুবিধার্থে ওয়েবসাইট চালু হয়েছে। এদিকে প্রথম দিনেই কয়েক হাজার পুণ্যার্থী মন্দির দর্শন করেছেন।
    দেবতার মাথায় জল ঢেলেছেন। ভিড়ের চাপ কমাতে রবিবার এবং সোমবার রাত ২টো থেকেই মন্দিরে প্রবেশ করতে পারবেন পুণ্যার্থীরা।