গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National ওড়িশার কলেজে গায়ে আগুন দেওয়া নির্যাতিতার ডায়ালিসিস চলছে

    ওড়িশার কলেজে গায়ে আগুন দেওয়া নির্যাতিতার ডায়ালিসিস চলছে

    0
    219
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ওড়িশা কলেজে গায়ে আগুন দেওয়া নির্যাতিতা ছাত্রীর কিডনি কাজ করছে না, তাঁর ডায়ালিসিস চলছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভুবনেশ্বর এইমসের চিকিৎসকরা দিল্লি এইমসের বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে। হাসপাতালের একটি সূত্র বলছে, নির্যাতিতার শরীরে পটাশিয়ামের মাত্রাও কমে গিয়েছে।
    সে কারণে তাঁকে বেশ কিছু ভিটামিন দেওয়া হচ্ছে। ওই ছাত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাতে কার্ডিয়োলজি, মেডিসিন, প্লাস্টিক সার্জারি-সহ বেশ কয়েকটি বিভাগের চিকিৎসকেরা রয়েছেন। তাঁরা সব সময় নির্যাতিতার শারীরিক অবস্থা নজরে রাখছেন। রবিবার দিল্লি থেকে ফিরে ভুবনেশ্বর এইমসে নির্যাতিতাকে দেখতে যান মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।
    তিনি নির্যাতিতাকে সব রকম চিকিৎসা পরিষেবা দেওয়ার আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনে বালেশ্বরের ফকির মোহন কলেজের ওই ছাত্রী গায়ে আগুন দিয়েছিলেন। তাঁর শরীরের ৯০ থেকে ৯৫ শতাংশ পুড়ে গিয়েছে।