গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Murshidabad বোমা বাঁধার সময় বিস্ফোরণে মুর্শিদাবাদে জখম ১

    বোমা বাঁধার সময় বিস্ফোরণে মুর্শিদাবাদে জখম ১

    0
    250
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বোমা বাঁধার সময় বিস্ফোরণে কেঁপে উঠেছে মুর্শিদাবাদের রানিনগর। বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে এক যুবক।
    এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রানিনগর থানার নজরানা বৈরাগীআসন গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম যুবকের নাম রিয়ান শেখ। তিনি বৈরাগী আসনগ্রামেরই বাসিন্দা। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, জখম যুবক ও ধৃতরা বোমা তৈরিতে যুক্ত ছিল।
    তাদের বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। কী কারণে বোমা বাঁধার কাজ চলছিল, আর কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কতদিন ধরে এই অসামাজিক কাজ করে চলেছে তারা – তা এখন খতিয়ে দেখা হচ্ছে।