গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home International ৫ বছর পর চালু হচ্ছে ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা

    ৫ বছর পর চালু হচ্ছে ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা

    0
    128
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দীর্ঘ ৫ বছর পর ফের চালু হচ্ছে ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা। গালওয়ান সংঘর্ষের পর টালমাটাল পরিস্থিতি কাটিয়ে উঠে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে এগোনোর সঙ্গেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    বিদেশ মন্ত্রকের ঘোষণার পর বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, তারা আগামী ২৬ অক্টোবর থেকে কলকাতা-গুয়াংজু রুটে দৈনিক সরাসরি ফ্লাইট চালু করবে। সূত্রের খবর, এ বছর শেষের দিকে এয়ার ইন্ডিয়াও চিনে ফের সরাসরি পরিষেবা চালু করতে পারে। ডোকলাম সংঘাতের পর এবং কোভিড-১৯ মহামারির জেরে এই ফ্লাইট পরিষেবা বন্ধ ছিল। ইন্ডিগো জানিয়েছে, সাম্প্রতিক কূটনৈতিক আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২৬ অক্টোবর থেকে তাদের এয়ারবাস কলকাতা-গুয়াংজু রুটে ননস্টপ ফ্লাইট চালু হবে।
    শীঘ্রই দিল্লি-গুয়াংজু রুটেও সরাসরি বিমান চালানোর পরিকল্পনা রয়েছে। কোম্পানির দাবি, এই পদক্ষেপে দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য ও পর্যটনের নতুন দিগন্ত খুলে যাবে। চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-এর সাম্প্রতিক দিল্লি সফরের পর থেকেই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট ফের শুরু করার আলোচনা গতি পায়।