গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National ফের ভারত সফরে সম্মানিত, সূচি নিশ্চিত করলেন লিওনেল মেসি

    ফের ভারত সফরে সম্মানিত, সূচি নিশ্চিত করলেন লিওনেল মেসি

    0
    164
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ডিসেম্বরে ভারত সফরে আসছেন লিওনেল মেসি। সফর শুরু হবে কলকাতা থেকেই। তাঁর কাছে ভারত সফর স্পেশাল। নিজেই ভারতে আসার কথা নিশ্চিত করেছেন লিও মেসি।
    কবে কোথায় যাবেন, কতদিন থাকবেন ভারতে, সবই নিশ্চিত করলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ক্যাপ্টেন। এই সফরের নাম গোট ট্যুর। ডিসেম্বরের ১৩ তারিখ কলকাতায় আসছেন লিও মেসি। সোশ্যাল মিডিয়ায় একটি বার্তায় মেসি লিখেছেন, ১৪ বছর আগের সেই সফর তাঁর কাছে খুবই স্পেশাল হয়ে রয়েছে। সরকারি বিবৃতিতে লিখেছেন, এই সফর তাঁর কাছে বিশেষ সম্মানের। ভারত খুবই স্পেশাল দেশ, ১৪ বছর আগের দারুণ কিছু স্মৃতি রয়েছে। ভারতের সমর্থকরা খুবই আবেগপ্রবণ। ফুটবল প্রেম চোখে পড়ার মতো। নতুন প্রজন্মের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। কলকাতা থেকে মেসি যাবেন আমেদাবাদ, মুম্বই এবং দিল্লিতে।
    নানা অনুষ্ঠান রয়েছে। কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়, বাইচুং ভুটিয়া, লিয়েন্ডার পেজের সঙ্গে মঞ্চে থাকবেন। তেমনই মুম্বই সফরে শাহরুখ খান, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনিদের সঙ্গে বিশেষ অনুষ্ঠান। সেখানে থাকার কথা রোহিত শর্মা এবং বিরাট কোহলিরও। সফর শেষ হবে নয়াদিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ১৫ ডিসেম্বর I সাক্ষাৎ করবেন লিওনেল মেসি।