গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata ত্রিপুরার অফিসে ভাঙচুরে ক’জন গ্রেফতার, বিজেপিকে শশী

    ত্রিপুরার অফিসে ভাঙচুরে ক’জন গ্রেফতার, বিজেপিকে শশী

    0
    63
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ত্রিপুরায় তৃণমূলের অফিসে ভাঙচুরের ঘটনায় ক’জন গ্রেফতার হয়েছে। নাগরাকাটাকাণ্ডে ৪ জন গ্রেফতার হতেই প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।
    তাঁর কথায় ত্রিপুরার বিজেপি বিধায়ক দাঁড়িয়ে থেকে ভাঙচুরের নেতৃত্ব দিয়েছেন। ভিডিও ফুটেজে তেমনই ছবি সামনে এসেছে। তারপরেও কেন কাউকে গ্রেফতার করা হল না। শশী পাঁজার দাবি নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক  শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনা তৃণমূল নিন্দা করেছে।
    পুলিশ প্রশাসন ৪ জনকে গ্রেফতারও করেছে। কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে সেখানকার পুলিশের তৎপরতা কোথায় প্রশ্ন তুলেছেন শশী পাঁজা।