গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home International পদ ছাড়লেন ইউনূসের বিশেষ সহকারী খোদা বকশ

    পদ ছাড়লেন ইউনূসের বিশেষ সহকারী খোদা বকশ

    0
    179
    ছবি সৌজন্যে : এক্স
    ছাত্র নেতা খুনের পর প্রবল চাপে শেষপর্যন্ত পদত্যাগ করেছেন মহম্মদ ইউনুসের কার্যত ডান হাত বলে পরিচিত স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরি।
    রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রপত্র গ্রহণ করেছেন। বাংলাদেশে প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক খোদা বকশ চৌধুরিকে ১০ নভেম্বর মহম্মদ ইউনুসের বিশেষ সহকারী নিযুক্ত করা হয়েছিল।
    ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার পর থেকে কার্যত জ্বলছে বাংলাদেশ। হাদির খুনিদের গ্রেফতারি চেয়ে বাংলাদেশ জুড়ে জ্বলছে বিক্ষোভের আগুন। পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে ইনকিলাব মঞ্চ। এই পরিস্থিতিতে খোদা বকশ চৌধুরির পদত্যাগ নতুন করে ইউনূস সরকারের ওপর চাপ বাড়িয়েছে।