
এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশকে রাজ্যের মানুষের বড় জয় হিসেবে দেখছে তৃণমূল।
সোশ্যাল মিডিয়ায় সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বলছেন দেশে ইলেক্টোরাল রিফর্মসের ইতিহাস তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে। তাঁর দাবি এতদিন মুখ্য নির্বাচন কমিশন নিজেকে সর্বেসর্বা ভাবতেন। কিন্তু শুক্রবারের রায়ে সেটাই খারিজ করেছে সুপ্রিম কোর্ট। তাঁর দাবি এতদিন ইআরওদের ঠিক করে দেওয়া লিস্টের পরেও স্পেশাল রোল অবজার্ভারা সাড়ে ৭ লাখ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিলেন। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত নির্দেশ দিয়েছেন আমলা নয়, লজিক্যাল ডিসক্রিপেন্সির নজরদারি করবেন জুডিসিয়াল অফিসাররা। এজন্য জেলা জজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ পদমর্যাদায় কর্মরত ও অবসরপ্রাপ্ত বিচারবিভাগীয় আধিকারিকদের প্রতিটি জেলায় নিয়োগ করতে নির্দেশ দিয়েছেন।
ডিস্ট্রিক্ট জজ ও অ্যাডিশনাল জাজদের পরামর্শ দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। বিষয়টিকেই রাজ্যের মানুষের বড় জয় হিসেবে দেখছে তৃণমূল।








