গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International ইরানে বিধ্বস্ত সেনাবাহিনীর হেলিকপ্টার, নিহত ৪

    ইরানে বিধ্বস্ত সেনাবাহিনীর হেলিকপ্টার, নিহত ৪

    0
    37
    ছবি সৌজন্যে : এক্স
    ইরানের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশের একটি ফলের বাজারে বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
    প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি দর্চে শহরে পড়ে আগুন ধরে যায়। এতে পাইলট, সহপাইলট এবং দুই ব্যবসায়ী নিহত হন। পরে জরুরি সেবার কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
    গত সপ্তাহেও ইরানের নিয়মিত বিমান বাহিনীর একটি মার্কিন তৈরি এফ-৪ যুদ্ধবিমান পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশে বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হন।