গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International সালেহ মোহাম্মদি সহ ৩ জনকে ফাঁসি ইরানে 

    সালেহ মোহাম্মদি সহ ৩ জনকে ফাঁসি ইরানে 

    0
    25
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    তরুণ কুস্তিগীর সালেহ মোহাম্মদিকে ফাঁসি ইরানে। বৃহস্পতিবার প্রকাশ্যে সালেহ মোহাম্মদি সহ তিনজনকে ফাঁসি দিয়েছে ইরান। সম্প্রতি একের পর এক আন্তর্জাতিক টুর্নামেন্টে ইরানের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
    জিতেছেন খেতাবও। কিন্তু ‘ঈশ্বরের বিরুদ্ধে অপরাধে’র অভিযোগে তাঁকে ফাঁসি দিল ইরান প্রশাসন। মোহাম্মদি ছাড়া সাইদ দাভদি ও  মেহেদি ঘাসেমীকেও ফাঁসি দেওয়া হয়েছে।
    ২০২৬ সালের ৮ জানুয়ারি ইরানের শাসকদের বিরুদ্ধে বিক্ষোভের সময়ে দুজন পুলিশ অফিসারকে হত্যায় অভিযুক্ত তারা। প্রসঙ্গত, ইরানে মূল্যবৃদ্ধি, স্বাস্থ্য-শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক ব্যর্থতা, কট্টরপন্থী ধর্মীয় শাসনের বিরুদ্ধে গত বছর থেকেই পথে নেমেছে সাধারণ মানুষ। গণবিক্ষোভে ইতিমধ্যে ২০০০ জন প্রতিবাদীর মৃত্যু হয়েছে ও ১০০০০ জনকে জেলবন্দি করা হয়েছে।