
মোট ১১টি দেশের আকাশসীমাকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে ডিজিসিএ। এই তালিকায় রয়েছে ইরান,ইজরায়েল,লেবানন, সৌদি আরব,বাহরিন,ওমান,ইরাক,জর্দান ,ইউএই,কাতার,কুয়েত।
মধ্যপ্রাচ্যের চলতে থাকা অশান্তির জেরে বড় সতর্কতা জারি করল ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। সংস্থার তরফে জানানো হয়েছে , ১১টি দেশের আকাশপথ বেসামরিক বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
ভারতীয় বিমান সংস্থাগুলিকে আপাতত ওই অঞ্চল দিয়ে বিমান না চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ২৮ শে অগাস্ট পর্যন্ত নতুন নোটাম জারি না হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।









