গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home West Medinipur ‘টিকিট না পেলে বিরোধিতা না!’, বিক্ষুব্ধদের মমতা

    ‘টিকিট না পেলে বিরোধিতা না!’, বিক্ষুব্ধদের মমতা

    0
    133
    ছবি সৌজন্যে :ফেসবুক
    নির্বাচনে লড়ার টিকিট না পেলে বিরোধিতা নয়, সকলেই দল থেকে সম্মান পাবে। বেলদায়  ভোটপ্রচারের মঞ্চ থেকে প্রার্থী বদলে বিক্ষুব্ধদের কর্মীদের উদ্দেশে এমনই বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এখানে আগের প্রার্থীকে টিকিট দিতে পারেননি। অন্যদেরও তো সুযোগ দিতে হয়। কখনও কখনও সংখ্যালঘুদের, মেয়েদেরও সুযোগ দিতে হয়। কেউ যদি মনে করেন, আজীবন তিনি একা থাকবে আর কেউ থাকবে না, তা ভুল। সকলকে নিয়ে চলতে হবে। দল সকলের জন্য। ভাল কাজ করুন। করলে টিকিট পাবেন। যে কাজ করবেন না, দলকে তো সিদ্ধান্ত নিতেই হবে।
    টিকিট পাননি বলে বিরোধিতা করতে হবে, তা নয়। একটা আসন তো এক জনকেই দেওয়া যায়। সকলেই সম্মান পাবেন দল থেকে।